Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বিকেএমইএ’র নতুন সভাপতি মোহাম্মদ হাতেম

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এমবি নিট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম।

বিকেএমইএর সহ-সভাপতি ফজলি শামীম এহসান রোববার (২৫ আগস্ট) বোর্ড মিটিং শেষে বলেন, দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সেলিম ওসমান ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে তার সভাপতি ও বোর্ড পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। সেলিম ওসমান বৈঠকে যোগ দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

সেলিম ওসমান ২২ জুলাই ২০১০ সালে প্রথমবারের মতো বিকেএমইএ সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে সমিতিতে কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।