Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

রুফটপসহ নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রুফটপ রেস্তোরাঁসহ নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় দক্ষিণ সিটি করপোরেশন।

নকশাবহির্ভূত কার্যক্রমের কারণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কিছু আবাসিক/বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্টুরেন্ট (রেস্তোরাঁ) পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ।

গুরুত্বপূর্ণ বিষয়

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় এরইমধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটছে।

আইনগত পদক্ষেপ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশাবহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বিজ্ঞপ্তি জারির তারিখ হতে বাতিল ঘোষণা করা হলো।

বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।