Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

শুল্ক অর্ধেক কমিয়ে পেঁয়াজ রপ্তানির শর্ত থেকে সরে দাঁড়াল ভারত

ভারত পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধ আরও শিথিল করেছে। রপ্তানিমূল্য সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায় দেশটি। পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা ৪০ শতাংশ শুল্ক অর্ধেক করে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের সূত্রে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়ে বলেছে, হ্রাসকৃত শুল্ক শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

রপ্তানি শুল্ক হ্রাস ও ন্যূনতম মূল্য শর্ত বাতিল

এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য বা ‘মিনিমাম এক্সপোর্ট প্রাইস’–সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্ত অবিলম্বের কার্যকর হবে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।

ভারতীয় গণমাধ্যমটি বলছে, শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার তাৎক্ষণিকভাবে পেঁয়াজ রপ্তানির ন্যূনতম রপ্তানি শর্ত প্রত্যাহার করেছে। চলতি বছরের মে মাসে দেশটির মোদী-নেতৃত্বাধীন সরকার পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য ৫৫০ ডলারে নির্ধারণ করে দেয়। এ ছাড়া রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির সরকার।

ভারত একসময় পেঁয়াজ রপ্তানি অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল।

চলতি বছরের মে মাসে রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য ৫৫০ ডলারে নির্ধারণ করে দেয়।

ভারত একসময় পেঁয়াজ রপ্তানি অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল।

চলতি বছরের মে মাসে রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য ৫৫০ ডলারে নির্ধারণ করে দেয়।

ভারত একসময় পেঁয়াজ রপ্তানি অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।