Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

সাইবার হামলা ঝুঁকি: ৩৬ ঘন্টা বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক কিছু সেবা

জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক কিছু সেবা সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা থেকে বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত কিছু সেবা পাওয়া যাবে না। তবে, ঠিক কোন সেবা বন্ধ থাকবে তা জানানো হয়নি।

গুরুত্বপূর্ণ ঘোষণা

বাংলাদেশে ব্যাংকের সূত্র জানায়, ১৫ আগস্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে সাইবার হামলা হতে পারে বলে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সতর্কবার্তা রয়েছে।

সাইবার হামলার সতর্কতা

এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারনেটভিত্তিক সেবা বন্ধ থাকতে পারে। সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে গত ৩১ জুলাই সতর্কবার্তা দেয় ইনসিডেন্ট রেসপন্স টিম।

রক্ষণাবেক্ষণের কারণ

ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ইন্টারনেটভিত্তিক সেবা আপডেট রাখতে বন্ধের দিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম করতে হয়। এরই অংশ হিসাবে কিছু ইন্টারনেটভিত্তিক সেবা বন্ধ থাকবে।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।