Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

সিআইপি সম্মাননা পাচ্ছেন ৪৪ ব্যক্তি

商業重要 ব্যক্তি (সিআইপি) পুরস্কার প্রাপ্তির ঘোষণা

২০২১ সালের জন্য ৪৪ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে সম্মাননা দিচ্ছে সরকার। বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তারা এ সম্মাননা পাচ্ছেন।

আগামী সোমবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেবেন কৃষিমন্ত্রী মো: আব্দুর রাজ্জাক। পাশাপাশি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুর হোসেন ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন।

সিআইপি হিসেবে নির্বাচিতরা শিল্প মন্ত্রণালয় থেকে একটি পরিচয়পত্র পাবেন। এর মাধ্যমে আগামী এক বছর তারা জাতীয় ও সিটি করপোরেশনের অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসাসংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন।

পাশাপাশি পাবেন বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা।

সিআইপি সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিগণের তালিকা

এবার ৫ টি ক্যাটাগরিতে মোট ৪৪ জন ব্যক্তিকে সিআইপি সম্মাননা দেয়া হচ্ছে। এরমধ্যে

  • বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে
  • স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা অংশীদার এরিক এস. চৌধুরী;
  • বিএসআরএম স্টিলস লি: এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী;
  • প্রাণ ডেইরি লি: এর চেয়ারম্যান মো. ইলিয়াস মৃধা;
  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী;
  • জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের;
  • এসিআই লি: এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ও পপুলার ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান।

বৃহৎ শিল্প (সেবা) ক্যাটাগরিতে

  • এসটিএস হোল্ডিংস লি: এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দীন;
  • এসবি টেল এন্টারপ্রাইজেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ;
  • দি সিভিল ইঞ্জিনিয়ার্স লি: ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতিকুর রহমান;
  • কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লি: এর চেয়ারম্যান এসএম কামাল উদ্দিন এবং ইস্টার্ন হাউজিং লি: এর চেয়ারম্যান মনজুরুল ইসলাম।

মাঝারি শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে

  • বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লি: এর চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান,
  • ইনসেপ্টা ভ্যাকসিন লি: এর ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসমিন মুক্তাদির,
  • অকো-টেক্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান,
  • জিন্নাত নিটওয়্যারস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার,
  • রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু,
  • প্রমি এগ্রো ফুডস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হাসান খান,
  • মাসকো পিকাসো লি: এর পরিচালক ফাহিমা আক্তার,
  • টর্ক ফ্যাশনস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মূহাম্মদ কামাল উদ্দিন,
  • জিন্নাত এ্যাপারেলস লি: এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এবং মেসার্স সিটাডেল এ্যাপারেলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহিদুল ইসলাম।

ক্ষুদ্র শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে

  • রংপুর ফাউন্ড্রি লি: এর পরিচালক চৌধুরী কামরুজ্জামান এবং এরফান এগ্রো ফুড লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।
  • মাইক্রো শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মাসকো ডেইরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএ সবুর।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।