Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

স্বস্তি পাবেন, অধৈর্য হবেন না : অর্থ উপদেষ্টা

মূল্যস্ফীতি হ্রাস: অর্থ উপদেষ্টার মন্তব্য

মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাধারণ মানুষের উদ্দেশে বলেছেন, আপনারা স্বস্তি পাবেন, অধৈর্য হবেন না।

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বাজারে জিনিসপত্রের অনেক দাম। সাংবাদিকরা এমন কথা বললে সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে। মূল্যস্ফীতি মোটামুটি এস্কর্টিং (থামাতে) করতে পেরেছি। এখন কমানোর ব্যাপারে একটু সময় লাগবে। আমরা কিছু ডিসিশন দিয়েছি। তেলের ওপর ডিউটি (শুল্ক) কমিয়েছি। আজ চিনির ওপর ডিউটি কমিয়ে দেওয়া হলো।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজ মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষির সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আপনারা স্বস্তি পাবেন।

কত দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, স্বস্তি পাবেন। আপনারা অধৈর্য হবেন না। এ জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স। মনে করবেন না মূল্যস্ফীতি বেড়ে গেছে হঠাৎ করে। এটার পেছনে অনেক ফ্যাক্টর আছে।

তিনি বলেন, এখানে বাজারের ফ্যাক্টর আছে। বাজারে মনিটরিংয়ের ফ্যাক্টর আছে। পণ্য উৎপাদন, পণ্য বিপণন। উৎপাদন করলেও সেটা বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে। অনেক জায়গায় পুরাতন লোকজন চলে গেছে, নতুন লোকজন আবার…।

আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি কমেনি, তা নয়। চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন হাতবদল হওয়াটা এই মুহূর্তে কমেছে তা নয়।

ডিমের দাম কত দিনের মধ্যে কমতে পারে? এমন প্রশ্ন করা হলে তার কোনো উত্তর দেননি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।