Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

১৩৫৫ কোটি টাকায় দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ থেকে এই এলএনজি সরবরাহ করতে মোট ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় অনুমোদন

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার মন্তব্য

সার, ছোলা, চিনি ও সয়াবিন তেল এই চারটি পণ্য আমদানির প্রস্তাব ছিল। এগুলোর সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরা সবগুলো আমদানির অনুমোদন দিয়েছি। রমজান সামনে রেখে ছোলা এবং তেল আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। আমার ইচ্ছা আছে কিছু দিন পরে খেজুর আমদানির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি বলেন, আমরা কোনোভাবেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।

এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে (১২-১৩ নভেম্বর ২০২৪ সময়ে ৩১তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি।

চুক্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা

পেট্রোবাংলা থেকে ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। ৩টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

সর্বনিম্ন দরদাতা

দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপ্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ এর কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১৪.৫৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ে ব্যয় হবে ৬৮৬ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় কার্গো এলএনজি আমদানির অনুমোদন

সভায় একই পদ্ধতি অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে (১৬-১৭ নভেম্বর ২০২৪ সময়ে ৩২তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। পেট্রোবাংলা থেকে ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। ৩টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

সর্বনিম্ন দরদাতা (দ্বিতীয় কার্গো)

দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপ্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ এই এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১৪.৬৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ে ব্যয় হবে ৬৬৯ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা। অর্থাৎ ২ কার্গো এলএনজি ক্রয়ে মোট ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

 

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।