Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ কমানো যাবে না: গভর্নর

অর্থনীতি স্থিতিশীল হওয়ার জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মনসুর বলেছেন, ৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ করেই কমানো যাবে না।

মূল্যস্ফীতি নিয়ে মন্তব্য

গভर्नर বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গভর্নর বলেন, অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়ালেও এটা অস্বাভাবিক কিছু নয়। মূলত আগস্ট-সেপ্টেম্বরের বন্যার কারণে মূল্যস্ফীতি বেড়েছে। তিনি বলেন, গত সরকারের (আওয়ামী লীগ) আমলে মূল্যস্ফীতি জোর করে কমিয়ে রাখা হতো। কিন্তু জুলাইয়ের পর থেকে এটা ফ্রি। যার কারণে সঠিক তথ্যই ওঠে আসছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সময়সীমা

ড.আহসান এইচ মনসুর বলেন, পণ্যের দাম কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। এটি স্থিতিশীল হতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।

অন্যান্য বিষয়

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম আছে। ডলার রেট বর্তমানে স্থিতিশীল আছে। সুতরাং মূল্যস্ফীতি কমতে বাধ্য। তবে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, প্রতিনিয়ত বাজারে মনিটরিং করা হচ্ছে। অযৌক্তিকভাবে কেউ কোনো কিছু করতে পারবে না। ফুটপাতে মানুষের হাঁটার জায়গা ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে।

পরিসংখ্যান

উল্লেখ্যে, অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এছাড়া অক্টোবরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।