Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

ইসরায়েলের বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি হুতিদের

ইয়েমেনের হুথিরা ইসরাইলের বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে। তারা তেল আবিবের বিমানবন্দরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা ঘোষণা করছে। এটি ফিলিস্তিন এবং ইয়েমেনে চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে করা হচ্ছে।

সোমবার সকালে মিডল ইস্ট মনিটর প্রকাশিত সংবাদে হুতি মুখপাত্রকে উদ্বৃত করে এ সংবাদ প্রকাশ করে।

হুতির মুখপাত্র নাসরুদ্দিন আমের টুইট করেছেন, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে এবং অন্যান্য জায়নিস্ট বিমানবন্দরে সামরিক অভিযান চালাবে। এটি গাজা উপত্যকায় সাম্প্রতিক জায়নিস্ট উত্তেজনার এবং ইয়েমেনে আগ্রাসনের প্রতিক্রিয়া।

আরেকটি টুইটে তিনি বলেছেন, ‘বিমানবন্দরে থাকা অন্যান্য বিমানগুলোকে অবিলম্বে চলে যেতে হবে এবং সেখানে উপস্থিত সকলের- বিশেষ করে বিদেশিদের-নিজেদের নিরাপত্তার জন্য সরে যেতে হবে।’

হুথিরা স্বীকার করেছে : আমরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইয়াফায় আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছি।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।