কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৈশাখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর-গোয়ালগ্রাম সড়কের গোয়ালগ্রাম কলেজের সামনে মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিন চালিত অবৈধ স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ওই যুবক নিহত হোন। তার বাড়ি পার্শ্ববর্তী গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে।
দুর্ঘটনার বিবরণ
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর গ্রামের নানা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বেতবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন বৈশাখ। দৌলতপুর-গোয়ালগ্রাম সড়কের গোয়ালগ্রাম কলেজের সামনে মোটরসাইকেল ও দ্রুতগামী স্যালো ইঞ্জিন চালিত অবৈধ স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বৈশাখ গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বৈশাখকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের ফলাফল
দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, গোয়ালগ্রাম কলেজের সামনে মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বৈশাখ নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/এম আই




