Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

ঝিনাইদহে পৌরসভার স্থায়ী পশু হাটের উদ্বোধন

আসন্ন ইদুল আযহা উপলক্ষে ঝিনাইদহ পৌরসভার স্থায়ী পশু হাটের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পবহাটি কলা হাটের পাশে পশুর হাটের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ সাইফুল ইসলাম মধু, প্যানেল চেয়ারম্যান-২ টিপু সুলতান, কাউন্সিলর লিয়াকত হোসেন, মহিউদ্দিন, আবু বক্কর, ফারহানা রেজা আঞ্জু, বুলবুলি খাতুন, সুফিয়া খাতুন, আরেফিন কাউসার, আবু রেজা, লাড্ডু জোয়ার্দ্দার প্রমূখ।

উল্লেখ্য, দীর্ঘদিন পর পৌর এলাকাসহ আশেপাশের মানুষের সুবিধার্থে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের উদ্দ্যোগে ও প্যানেল চেয়ারম্যান-২ টিপু সুলতানের সার্বিক তত্বাবধানে পৌরসভার স্থায়ী পশুর হাট স্থাপন করা হয়।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।