Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

রাতের আঁধারে অসহায়দের বাড়ি ঈদ উপহার পৌঁছে দিলেন যুবলীগ নেতা

আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে অসহায়দের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন ইব্রাহিম হোসেন নামে এক যুবলীগ নেতা।

শনিবার ও রোববার রাতে পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডের তিন শতাধিক পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পৌঁছে দেন তিনি।

মানবিক এই উদ্যোগের বিষয়ে মো. ইব্রাহিম হোসেন জানান, ‘ঈদের আনন্দ শুধু ধনীদের বা সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের মাঝেই যেন সীমাবদ্ধ না থাকে, সেটি যেন সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষসহ সমাজের সকল শ্রেণির মাঝে ছড়িয়ে পড়ে সেই লক্ষ্য বাস্তবায়ণে প্রতিবছরের ন্যায় এবারও উদ্যোগ গ্রহণ করেছি।’

দিনের বেলা না দিয়ে রাতে সহায়তা দেয়ার কারণও জানিয়েছেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘সমাজে এমন মানুষ আছে, যারা কখনও হাত পাতেননি। লজ্জায় সহায়তা নিতে পারেন না। তাদের সম্মানের কথা ভেবেই দিনের আলোতে না দিয়ে রাতে বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।’

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু জানান, ‘গত সাত বছর ধরে যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন প্রতি ঈদে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে অনেকটা নীরবে ঈদ উপহার পৌঁছে দেন। এছাড়াও শীতের সময় শীতবস্ত্র বিতরণ ও করোনাকালীন পরিস্থিতিতেও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।’

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।