Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা

সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত সভার কার্যক্রম চলে।

সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা করণীয় সম্পর্কে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণও তাদের বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও।

সভার প্রধান অতিথি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজীব বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে একটা ঐতিহাসিক সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির শক্তির প্রয়োজনে স্বেচ্ছাসেবক বাহিনী নামে এই সংগঠনের জন্ম দিয়েছিলেন। তখন এই সংগঠনের দায়িত্ব দিয়েছিলেন এদেশের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় নেতা জিল্লুর রহমানকে। পরে আব্দুর রাজ্জাক ও এই সংগঠনের দায়িত্বে এসেছিলেন। পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য উপলব্ধি করেন সেই স্বেচ্ছাসেবক বাহিনীকে আবার পুনরুজ্জীবিত করা প্রয়োজন। তখন তিনি স্বেচ্ছাসেবক লীগ নাম দিয়ে এই সংগঠনের দায়িত্বভার প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ. ম বাহাউদ্দিন নাসিমকে। এখনও তিনি এই সংগঠনের ভালো-মন্দ দেখভাল করেন’।

মঞ্জুরুল আলম রাজীব আরও বলেন, ‘আজ সাভার উপজেলা এবং পৌরসভায় স্বেচ্ছাসেবক লীগ এমন একটা সহযোগী সংগঠন, আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের মধ্যে এরা সবচেয়ে সুশৃঙ্খল। সকলের ভিতর ভুলভ্রান্তি থাকলেও এই সংগঠনের ভুলের মাত্রা একটু কম। এছাড়াও, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি নির্দেশ ও আদেশ পালনের ক্ষেত্রে স্বেচ্ছাসেবক লীগ আপোষহীন’।

রাজীব বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দেশে কিছু বিদেশী শক্তি এদেশীয় কুচক্রী মহলকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমাদের দেশে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহ সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এই যে ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির সফলতার চিত্র আমরা দেখছি, এটা আবার যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ও আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের সহ্য হচ্ছে না। আমাদের স্বাধীনতা বিরোধিতাকারী কিছু রাষ্ট্র যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও গুটিকয়েক দেশ আবারও তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের নিয়ন্ত্রিত একটা অপশক্তিকে ক্ষমতায় আনার জন্যই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে। এই কারণে আমাদের আওয়ামী লীগ ও সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। এই প্রেক্ষিতে আজকের সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্ব বহন করে’।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোখতার হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব প্রমুখসহ সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।