Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হলে শাহবাগ থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।

শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান

শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা।

বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসেন। পরে সেখান থেকে তারা সাম্য হত্যার ‘অগ্রগতি’ জানতে শাহবাগ থানায় যান। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাবির কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের বক্তব্য

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী বলেন, এটি একটি নির্দলীয় ব্যানার। সাম্যর লাশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা শুরু করেছে। তাদের মুখ্য দাবি, সাম্য হত্যার বিচার। সাম্য হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে যে ছুরিকাঘাত করেছিল, তাকে গ্রেফতার করা হয়নি।

শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে বাকি দুষ্কৃতকারীদের গ্রেফতার না করতে পারলে তারা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি দেবো।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তিনি হল ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।