Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

হজযাত্রীদের হয়রানি; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

জাতীয় মানবাধিকার কমিশনের আহ্বান

দেশের হজযাত্রীরা যেন নির্বিঘ্নে হজে গিয়ে হয়রানি ও প্রতারণার শিকার না হয়ে হজ পালনপূর্বক দেশে ফিরে আসতে পারেন সে লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

হজ ব্যবস্থাপনার উপর সুপারিশ

হজ সংক্রান্ত সব এজেন্সি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, দূতাবাস, হজ মিশনসহ সব কর্তৃপক্ষের সমন্বয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নেগোসিয়েশন করা এবং অধিকতর স্বচ্ছতার সঙ্গে হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা; হজের মৌসুমে প্রয়োজন অনুসারে হেল্পডেস্ক চালুসহ সহায়ক তত্ত্বাবধানের ব্যবস্থা গ্রহণ করা; হাজিদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা এবং পরামর্শ গ্রহণ করে সেবা সহজ ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করে কমিশন।

কার্যক্রমের জন্য নির্দেশন

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, হজ সম্পর্কিত সব কর্তৃপক্ষের কাছ থেকে তাদের ব্যর্থতার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যতে এ ধরনের সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের জন্য সৌদি হজ কর্তৃপক্ষের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে সমস্যা নিরসন করার উদ্যোগ গ্রহণসহ দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

আদেশনামায় আরও উল্লেখ রয়েছে, হজ একটি পবিত্র ব্রত। কেবল যথাযথ সামর্থ্যবান ব্যক্তিই হজে যেতে পারেন মর্মে ধর্মীয় বিধান রয়েছে।

রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ

জাতীয় মানবাধিকার কমিশনের আদেশনামায় উল্লেখ রয়েছে, প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক লোক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করেন। হাজীদের অধিকাংশই সিনিয়র সিটিজেন। এ হজ কার্যক্রম তদারকির জন্য মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশন অফিস রয়েছে। তাছাড়া প্রতিবছর দেশ থেকে বিশালসংখ্যক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী সরকারি অর্থ ব্যয়ে ভিআইপি মর্যাদায় হাজিদের খেদমত করার নামে সেখানে গেলেও মূলত তাদের দ্বারা হাজিরা কোনো সহযোগিতা পান না।

হাজিদের খেদমত করতে যাওয়া তথাকথিত ভিআইপি বিনা খরচের হাজিরা নীতি-নৈতিকতার সম্পূর্ণ বরখেলাপ করে হাজিদের সেবা করার পরিবর্তে নিজেরাই একপ্রকার বিলাসী সময় উপভোগ করেন। কখনো তাদের কাউকে সাধারণ হাজিদের তাবুতে আসতে, খবর নিতে বা নিদেনপক্ষে হেল্প ডেস্ক চালু করে খবর নিতে দেখা বা শোনা যায়নি।

বার্তাবাজার/এমআই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।