Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার আহমেদ

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুনঃ-

  • বিএসইসির নতুন কমিশনার ফারজানা লালারুখ
  • গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী
  • পুনর্গঠন করা সাত ব্যাংকের সঙ্গে বসছে কেন্দ্রীয় ব্যাংক

এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে অবহিত করার জন্যও অনুরোধ জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এর আগে গত ২৫ আগস্ট অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জায়েদ বখত। দফায় দফায় নিয়োগ পেয়ে তিনি প্রায় ১০ বছর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।