Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

আগামী বৈঠক থেকে সুনির্দিষ্টভাবে কাজ শুরু করবো: টাস্কফোর্স সভাপতি

আমরা সব কিছুই হয়তো করতে পারবো না। তবে অর্থনীতির যেসব জায়গা ক্ষতিগ্রস্ত, সেগুলো নিয়ে কাজ করবো। উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আমাদের কাজের পরিধি, কৌশল ও গুরুত্বের জায়গাগুলো সম্পর্কে ধারণা দিয়েছেন। আমরা আগামী বৈঠক থেকে সুনির্দিষ্টভাবে কাজ শুরু করবো।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ড. কে এ এস মুর্শিদ। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে টাস্কফোর্সের এ বৈঠক হয়েছে। বৈঠক শেষে একই স্থানে সাংবাদিকদের ব্রিফ করা হয়। তিনি বলেন, ঘাটতি চিহ্নিত করে টেকসই ও কার্যকর পরিকল্পনা দেবে টাস্কফোর্স। এক্ষেত্রে বর্তমান লিকেজগুলো চিহ্নিত করার পাশাপাশি কীভাবে সেগুলো সমাধান করা যাবে, সেসব বিষয়ে পরিকল্পনা দেওয়া হবে। দেশের অর্থনীতি এখন যে জায়গায় আছে আমরা চেষ্টা করবো সেখান থেকে কীভাবে ট্র্যাকে ফিরিয়ে আনা যায়। সেই সঙ্গে অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি, শিল্প উৎপাদন, বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্পসহ ইত্যাদি বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

অপর এক প্রশ্নের জবাবে ড. কে এ এস মুর্শিদ বলেন, আমরা স্বল্প মেয়াদে সরকারকে পরিকল্পনা দেবো। যাতে আগামী ১ বা ২ বছরের মধ্যে একটা ফলাফল দেখা যায়। আমদের পরিকল্পনা পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিবর্তে কিংবা সেখানে রিপ্লেস করা নয়। এটা স্বতন্ত্র পরিকল্পনা হবে। টাস্কফোর্সের প্রথম বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া টাস্কফোর্সের সদস্য সচিব সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. কাউসার আহমদ, টাস্কফোর্সের সদস্য ড. ফাহমিদা খাতুন, ড. সেলিম রায়হান, ড. মঞ্জুর হোসেন, ড. আব্দুর রাজ্জাক, ড. শামসুল আলম, ড. রুমানা হক, নাসিম মঞ্জুর এবং ফাহিম মাশরুরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।