Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

আর্থিক প্রতিষ্ঠানের ঋণের ৩৩ শতাংশ খেলাপি: বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণের বৃত্তে ঘুরপাক খাচ্ছে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই)। গত জুন পর্যন্ত ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের স্থিতি ছিল ৭৪ হাজার ৫৩৪ কোটি টাকা। যার মধ্যে খেলাপি ২৪ হাজার ৭১১ কোটি টাকা। এই খেলাপির পরিমাণ বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ১৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানের ঋণের স্থিতি ছিল ৭৪ হাজার ৫৩৪ কোটি টাকা। এর মধ্যে ২৪ হাজার ৭১১ কোটি টাকা খেলাপি হয়েছে, যা মোট ঋণের ৩৩ দশমিক ১৫ শতাংশ। গত মার্চ শেষে ঋণ স্থিতি ছিল ৭৪ হাজার ৩৮৯ কোটি টাকা। ওই সময় খেলাপি ঋণ ছিল ২৩ হাজার ৮৮৯ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ শতাংশ। অর্থাৎ ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৮২২ কোটি টাকা বা ৩ দশমিক ৪৪ শতাংশ। আর গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ২১ হাজার ৫৬৭ কোটি টাকা, যা ওই সময়ের মোট ঋণের ২৯ দশমিক ২৭ শতাংশ।

এ ছাড়া গত জুন শেষে আদায় অযোগ্য বা মন্দঋণের স্থিতি দাঁড়িয়েছে ২১ হাজার ৩৩ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ২৮ দশমিক ২২ শতাংশ। মার্চে যা ছিল ২০ হাজার কোটি টাকা বা ২৬ দশমিক ৯১ শতাংশ।

তথ্য অনুযায়ী, পি কে হালদার সংশ্লিষ্ট পিপলস লিজিংয়ের খেলাপি ঋণের হার ৯৯ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) খেলাপি ৯৬ দশমিক ৮৫ শতাংশ। ইন্টারন্যাশনাল লিজিংয়ের খেলাপি ৯৪ দশমিক ৭৬ শতাংশ, এফএএস ফাইন্যান্সের খেলাপি ৮৯ দশমিক ৫৬ শতাংশ, আভিভা ফাইন্যান্সের খেলাপি ৭১ দশমিক ৭২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের খেলাপি ৯৪ দশমিক ৪১ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯২ দশমিক ৩৭ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮৯ দশমিক ৪১ শতাংশ।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।