Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

আলু আমদানির সিদ্ধান্ত নিল সরকার

বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তবে কতটি প্রতিষ্ঠানকে কী পরিমাণ আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে সেটি উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

যদিও বাজারে আলুর সংকট এবং দাম বৃদ্ধির পর ইতিমধ্যে আলু আমদানির আগ্রহ দেখিয়ে এক প্রায় এক ডজন প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।