বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গুরুত্বপূর্ণ তথ্য
**এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।**
সংবাদ সম্মেলনে বক্তব্য
মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ সময় ড. আহসান এইচ মনসুর বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে, এরইমধ্যে যুক্তরাজ্যে সম্পদ জব্দ করা হয়েছে।
ব্যাংকার্স ইনস্টিটিউটের মতামত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না। এখন আন্তঃমন্ত্রণালয়ের উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধি-বিধান সংশোধন করবে সরকার। ক্ষমতা বাড়ানো হবে টাস্কফোর্সের।
আশসান এইচ মনসুর জানান, এ পর্যন্ত কোনও ব্যবসায়িক অ্যাকাউন্ট বা হিসাব জব্দ হয়নি, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। জব্দ হয়েছে ব্যক্তিগত হিসাব।
একীভূতকরণ পরিকল্পনা
তিনি বলেছেন, কিছু ব্যাংক একীভূতকরণ করতে হবে, প্রথমে ইসলামী ব্যাংকগুলো একীভূত করে সরকারের আওতায় আনা হবে।
এতে আমানতকারীদের আতঙ্কের কিছু নেই।
সন্দেহজনক লেনদেন বৃদ্ধি
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মতে ২০২৩-২৪ অর্থবছরে ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন হয়েছে।
যা আগের বছরে হয়েছিল ১৪ হাজার ১০৬টি।
উৎস
বার্তাবাজার/এসএইচ




