Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

এডিবি থেকে ৩০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ

ময়মনসিংহহে একটি গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড (এমএসইএল) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশকে ২.৪৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ

বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ২৯১ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

প্রকল্পের অনুমোদন

সোমবার (২ ডিসেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এডিবি জানায়, বাংলাদেশের ময়মনসিংহে এমএসইএল শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এ সংক্রান্ত অর্থ সহায়তার বিষয়টি অনুমোদন করেছে তাদের বোর্ড।

অর্থায়ন প্যাকেজ

এডিবি জানিয়েছে, একমাত্র বাধ্যতামূলক লিড অ্যারেঞ্জার হিসেবে, এডিবি এমএসএলের জন্য অর্থায়ন প্যাকেজের ব্যবস্থা, কাঠামোগত এবং সিন্ডিকেট করেছে, যা বাংলাদেশভিত্তিক শক্তি কোম্পানি জুলস পাওয়ার লিমিটেড (জিপিএল) এর মালিকানাধীন।

ীতে এতে এডিবি থেকে ১৫ দশমিক ৫ মিলিয়ন ঋণ এবং এডিবির মাধ্যমে পরিচালিত লিডিং এশিয়া’স প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ২ থেকে ৮ দশমিক ৮ মিলিয়ন ঋণ রয়েছে।

বার্তাবাজার/এসএইচ

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।