Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক এমপি (কুমিল্লা-৮) আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একইসঙ্গে ঠিকাদারি খাতে তার ব্যবসায়ী সহযোগী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাতিজা ফজলুল করিম তমাল এবং শফিউদ্দিনের ভাই সোহেল আহমেদের ব্যাংক হিসাবের সব ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। সোহেল আহমেদও এসবিএসি ব্যাংকের পরিচালক।

ব্যাংক হিসাব তলবের কারণ

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট তলব করা হয়েছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

লেনদেনের তথ্য তলবের প্রেক্ষাপট

লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশনা

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত অভিযোগ

জানা গেছে, শফিউদ্দিন এবং তার ভাই সোহেল আহমেদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাতিজা ফজলুল করিমসহ এই তিনজন মিলে বিএমআইটি সল্যুশনস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে তারা বিদ্যুৎ, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের হাজার হাজার কোটি টাকার কাজ করেছেন। যেখানে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ রয়েছে।

গুরুজনদের পদত্যাগ

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। তার আগেই শফিউদ্দিন গত ৩১ জুলাই দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে যান। এরপর আর ফেরেননি। ফজলুল করিমও দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।