Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

গ্রামীণ ব্যাংকের পরিচালক ফারহানা ফেরদৌসী

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন পরিচালক

একই সাথে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে মোহাম্মদ সালাহ উদ্দিনের নিয়োগ বাতিল করা হয়েছে। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ড. ফারহানা ফেরদৌসীর নিয়োগ

ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ এর ধারা (৯)(১)(ক) অনুযায়ী সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

মোহাম্মদ সালাহ্ উদ্দিনের নিয়োগ বাতিল

অপরদিকে মোহাম্মদ সালাহ্ উদ্দিনের নিয়োগ বাতিল করা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক হিসেবে মোহাম্মদ সালাহ্ উদ্দিনের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।