Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার।

প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন এই দর আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

এদিকে, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম কমায় সরকার। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমানো হয়েছিল।

এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ পয়সা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা দাড়িয়েছিল।

 

বার্তাবাজার/এসএইচ

 

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।