Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ষড়যন্ত্র: তানভির মিশুক

গত কয়েকদিন ধরেই নগদের সাবেক এমডি তানভির আহমেদ মিশুক নগদকে নিয়ে একের পর এক পোস্ট করছেন, যেখানে তিনি নগদকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইল থেকে দেওয়া একটি পোস্টে তিনি ‘নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ষড়যন্ত্র!’- শিরোনামে একটি বিশদ লেখা পোস্ট করেন।

নগদের বিরুদ্ধে অভিযোগ

যেখানে তিনি লিখেন, ‘নগদের বিরুদ্ধে নোংরাভাবে ষড়যন্ত্রে নেমেছেন বাংলাদেশ ব্যাংকের আহসান এইচ মনসুর। কারণ গভর্নর হওয়ার আগে তিনি বিকাশের পার্টনার ব্র্যাক ব্যাংকের বোর্ড চেয়ারম্যান ছিলেন। সেই সূত্রে পদাধিকার বলে বিকাশের প্রধান উপদেষ্টাও ছিলেন তিনি।’

নগদ প্রতিষ্ঠার শুরু থেকেই বিকাশ নগ্নভাবে প্রতিষ্ঠানটির বিরোধিতা করে আসছে। শুধু নগদ নয়, এর আগে এই সেক্টরে কোন প্রতিষ্ঠানকেই দাঁড়াতে দেয়নি। এমন সব কৌশল তারা নেয় যে, শুরু থেকেই কেউ দাঁড়াতেই পারে না। তাতে বিকাশের একচেটিয়া ব্যবসা বজায় থাকে। কিন্তু নগদকে সহজে বাগে আনতে পারেনি তারা। জনগনকে সুলভে সেবা দিয়ে নগদ প্রতিষ্ঠিত হয়েছে। এতেই নগদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা বিকাশের চক্ষুশূলে পরিণত হয়েছে। খেয়াল করে দেখবেন, কত ব্যাংকের বিরুদ্ধে কত অভিযোগ। হাজার হাজার, এমন কি লক্ষ কোটি টাকা লোপাটের অভিযোগ আছে। তারপরেও সেসব ব্যাংকে তিনি প্রশাসক বসাননি। কিন্তু গভর্নর পদে বসার পর রাতারাতি তিনি নগদে প্রশাসক বসিয়েছেন। এরমানে সব ছক আগে থেকেই করা।

ফরেনসিক তদন্তের আহ্বান

প্রথম আলোর আজকের খবর দেখে জানতে পারলাম , নগদে তারা ফরেনসিক তদন্ত করবেন। অনেক সংবাদ দেখি, অমুক অমুক ব্যাংক হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সেখানে কোন তদন্ত নেই, প্রশাসক নেই। মনে হচ্ছে গভর্নর বিকাশের প্রতিনিধি হয়ে নগদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।

স্বচ্ছতার স্বার্থে ফরেনসিক তদন্তও আমাদের আপত্তি নেই। কিন্তু কোনো বিদেশি কোম্পানি দিয়ে তদন্ত করতে হবে। কারণ গভর্নরের উদ্দেশ্য অসৎ মনে হচ্ছে। একটি সফল প্রতিষ্ঠান ধ্বংস করলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।

আইনি পদক্ষেপের ঘোষণা

নগদ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা আদালতে যাবো। যদি সেখানেও সমাধান না হয় আমরা আন্তর্জাতিক ভাবে আইনী পদক্ষেপে যাবো। কারণ নগদে বিদেশি ইনভেস্টমেন্ট আছে। বিদেশি এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমরা সম্ভাবনা দেখিয়ে বাংলাদেশের ডেকে এনেছি। আমরা শুধু বলবো, একটি প্রতিষ্ঠানকে সব উজাড় করে দিতে গিয়ে গোটা দেশের স্বার্থকে জলাঞ্জলী দেবেন না। বিদেশে বাংলাদেশকে ছোট করবেন না। তাহলে জাতি আপনাদের কোন দিনই ক্ষমা করবে না।

ষড়যন্ত্রের তথ্য প্রকাশ

অনেক ষড়যন্ত্রের খবরই তথ্যপ্রমাণসহ আমাদের কাছে আছে, পর্যায়ক্রমে সবখানে তা তুলে ধরা হবে।

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।