Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বাংলাদেশকে প্রায় ১৩ হাজার কোটি টাকা দেবে জাপান

বাজেট সহায়তা ও রেলপথের উন্নয়নের জন্য বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৩ হাজার কোটি টাকার সমান।

জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এরপর দুই দেশের পক্ষ থেকে যৌথ ঘোষণা দিয়েছেন তারা।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে টোকিও।

বৈঠকে হওয়া দ্বিপক্ষীয় চুক্তির অধীনে জাপান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি বিষয়ক ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার দেবে।

এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য টোকিও ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেবে।

এর আগে শুক্রবার সকালে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে চুক্তি ছাড়াও উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়েও গুরুত্ব দেয় উভয় দেশ।

এর আগে গত বুধবার (২৮ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।