Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে আইডিবি

বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ৪-৫ বিলিয়ন বা ৪-৫শ কোটি ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইডিবির আঞ্চলিক প্রধান নাসিস সোলায়মান।

তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে তিন বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ঋণ সহায়তা দেবে আইডিবি। এসময় প্রায় ৪-৫ বিলিয়ন বা ৪-৫’শ কোটি ডলার ঋণ দেয়া হবে।

সাইক্লোন সেন্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে আইডিবি বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।