Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বাজুস নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

এদিকে, বাজুসের সহ-সভাপতির গ্রেপ্তার প্রসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া রিপনুল হাসান যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে একাধিক থানায় আটটি মামলা রয়েছে। তার রিমান্ড চাওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রিপনুল হাসানের বিরুদ্ধে মামলা হয়।

সোনার ব্যবসায়ীরা জানান, হয়রানি করার উদ্দেশ্যে রিপনুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

তার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় বাজুস।

সংগঠন পক্ষ থেকে জানানো হয় বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ঐতিহ্যবাহী স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনাকে ঘিরে জুয়েলারি ব্যবসায়ী সমাজে চরম অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলেন, সহ-সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা গভীর উদ্বেগজনক এবং তা সুপরিকল্পিত হয়রানির অংশ।

আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।