Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

ভারত থেকে ২৭৩ কোটি টাকার ডিজেল কিনবে সরকার

ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে ২৭৩ কোটি ৬৭ লাখ টাকার ৩০ হাজার টন ডিজেল আমদানি করবে সরকার।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, জি-টু-জি প্রক্রিয়ায় জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য এই ডিজেল আমদানি করা হবে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে এই ডিজেল শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের পর্বতীপুর ডিপোতে সরাসরি আমদানি হবে।

অন্যান্য সিদ্ধান্ত

এ ছাড়া সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকার এক কার্গো এলএনজি কেনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে, গত ৩ জুলাই ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা দিয়ে এক কার্গো এলএনজি আমদানি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।