Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

যত বেশি সম্পদ ফ্রিজ করতে পারবো, ততই আমাদের হাত শক্তিশালী হবে: গভর্নর

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে কিছু নীতিগত মতপার্থক্য রয়েছে এবং তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, দায়িত্ব গ্রহণের আট মাসে দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি রিজার্ভ চুরি, অর্থপাচার ও আর্থিক খাতের নানা বিষয়ে কথা বলেন এবং বলেন, ইতোমধ্যে পাচারের অর্থ দেশে ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রবাসীদের উদ্দেশে গভর্নর বলেন, “যত বেশি সম্পদ ফ্রিজ করতে পারবো, ততই আমাদের হাত শক্তিশালী হবে। এটা সত্যি যে আপনারাও অনেকে জানেন কার সম্পত্তি কোথায় আছে। কারণ, কে কোন পাড়ায় করেছে, সে পাড়ার লোকজন জানে। এসব তথ্য আমরা পেলে তা রিপোর্ট করতে পারবো।”

রিজার্ভ চুরির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে গভর্নর জানান, অর্থ উদ্ধারে বাংলাদেশ আশাবাদী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, আইএমএফ-এর কিস্তি ছাড় সংক্রান্ত বিষয়ে এখনও আলোচনা চলছে। তিনি বলেন, “কিস্তিতে আমাদের কিছু পলিসিগত পার্থক্য আছে, তবে আলোচনা চলছে এবং আমরা সমাধানে পৌঁছাতে পারবো বলে আশা করছি।” উল্লেখ্য, ঋণ খেলাপি ও ব্যাংক খাতে তারল্য সংকট নিয়ে আইএমএফ অসন্তোষ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন গভর্নর।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।