Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

যমুনা সেতুর ঠিকাদার পরিবর্তন, সাশ্রয় হবে ১৫ কোটি টাকা

দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা বহুমুখী সেতুর টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে।

দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন কোম্পানি প্রাক্কলিত মূল্যের চেয়ে ২০ দশমিক ২১ শতাংশ টাকা সাশ্রয়ে ৫ বছর সেতুর টোল আদায় ও পরিচালনার দায়িত্ব পান।

রোববার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে তাদের কার্যদিবস শুরু হয়। কার্য দিবসের প্রথম দিনেই যানবাহন দ্রুত পারাপার করার জন্য ফাস্ট ট্যাকের একটি বুথ থেকে বাড়িয়ে ৭টি বুথে এই সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের পর রোববার যমুনা সেতু পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) আলতাফ হোসেন শেখ।

তিনি জানান, সেতুর প্রাক্কলিত মূল্য ছিল ৭৪ কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৬২১ টাকা এবং সর্বনিম্ন দরদাতা হিসেবে ঠিকাদারি কোম্পানি ৫৯ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৫০৪ টাকা মূল্যে দরপত্র প্রদান করা হয়। এতে প্রাক্কলিত মূল্য হতে বাংলাদেশ সরকারের ১৫ কোটি ১১ লাখ ৩৩ হাজার ১১৭ টাকা সাশ্রয় হবে।

পাশাপাশি, ২০১৮ সাল থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বি‌বিএ) ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। দীর্ঘ ৬ বছর পর নতুন কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরকার দায়িত্ব দিল।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।