নতুন করে ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে দুর্বল ৬টি ব্যাংককে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
ব্যাংকগুলোতে তারল্য সহায়তা
গভর্নর জানান, আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা। এ সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধও করেন তিনি।
আশসান এইচ মনসুর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্যই এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
ব্যাংক খাতের স্থিতিশীলতা
ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক, এমনটা জানান গভর্নর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে, গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথাব্যথা বাংলাদেশ ব্যাংকের।
তিনি বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না বরং আগে থেকেই খারাপ ছিল।
এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ
গভর্নর বলেন, ‘আমরা একদিকে তারল্য দেবো, অন্যদিকে পুরানো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেবো।
এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে।’
আগের ঘোষণা
এর আগে গত ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না।
বার্তাবাজার/এসএইচ




