Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

৪২৫ আমদানি পণ্যে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

আগামী অর্থবছরে ২৩৪টি আমদানি পণ্যের সম্পূরক শুল্ক (এসডি) ও ১৯১টি আমদানি পণ্যের নিয়ন্ত্রক শুল্ক (আরডি) প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরে এই প্রস্তাব সহায়তা করবে। রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে আগামী অর্থবছরে শুল্ক কর হ্রাসের জন্য কিছু পণ্য নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে মূল বিবেচ্য হচ্ছে সামাজিকভাবে অনভিপ্রেত নয় এবং বিলাসী পণ্য নয়, নির্বাচিত পণ্যের আমদানি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ তৈরি করবে না, পণ্যসমূহ অধিকাংশ ক্ষেত্রে দেশে উৎপাদিত হয় না, শুল্ক হ্রাস করার পরও দেশীয় উৎপাদিত পণ্য আমদানিকৃত সমরূপ পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে ও সংস্কৃতিগত বা বিভিন্ন কারণে নির্বাচিত পণ্যসমূহের দেশে চাহিদা নেই।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।