Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৬ টাকা।

এছাড়া বৈঠকে গম, সার, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, সরকার অত্যাবশ্যকীয় পণ্যের প্রতি বেশি নজর দিচ্ছে। তাই এসব পণ্য আমদানির অনুমোদন দেয়া হয়েছে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে জানিয়ে তিনি বলেন, পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।