Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

৯৯ ভাগ শ্রমিক পেয়েছেন বেতন-বোনাস, গা ঢাকা দিলেন ৩ গার্মেন্টস মালিক

ঈদুল আজহা সামনে রেখে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের ৯৯ দশমিক ৯০ শতাংশই ঈদ বোনাস পেয়েছেন। আর ৯৯ দশমিক ৬৭ শতাংশ গার্মেন্টও শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ করেছে। তবে এখনও ২টি কারখানায় ঈদ বোনাস ও ৭টি কারখানায় মে মাসের বেতন পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, অন্তত তিনটি কারখানার মালিক বেতন-বোনাস না দিয়েই পালিয়েছেন।

বুধবার (৫ জুন) তৈরি পোশাক মালিকদের সংগঠনের (বিজিএমইএ) হালনাগাদ তথ্য থেকে বিষয়টি জানা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, সংগঠনের আওতাধীন সক্রিয় ২ হাজার ৯২টি কারখানার সবগুলোই খোলা রয়েছে। এর মধ্যে মে মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ৮৫টি, যা মোটের ৯৯ দশমিক ৬৭ শতাংশ। আর ঈদ বোনাস দিয়েছে ২ হাজার ৯০টি কারখানা, অর্থাৎ ৯৯ শতাংশ।

যেসব কারখানায় সমস্যা

তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুরে অবস্থিত বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড, গাজীপুরের টঙ্গীতে সিজনস ড্রেসেস লিমিটেড এবং একই এলাকার টারাটেক্স ফ্যাশন লিমিটেড-এ মে মাসের বেতন ও ঈদ বোনাস বাকি রয়েছে। এ তিনটি কারখানার মালিকই পলাতক বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে।

এ ছাড়া আশুলিয়ার সেইন অ্যাপারেলস লিমিটেড লে-অফ ঘোষণা করেছে, তবে শ্রমিকেরা এখনও লে-অফ বেনিফিট পাননি। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের আরও কয়েকটি কারখানায় বেতন আংশিক পরিশোধ হয়েছে।

ছুটিতে বাড়ির পথে শ্রমিকরা

ঈদ উপলক্ষ্যে ঢাকার কারখানাগুলো থেকে শ্রমিকেরা ইতিমধ্যে ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছেন। আজকের (৫ জুন) হিসাব অনুযায়ী, ৫১ শতাংশ শ্রমিক আজ ছুটি নিয়েছেন। এর আগে ৩ জুন ৯ শতাংশ এবং ৪ জুন ৪২ শতাংশ শ্রমিক ছুটি নিয়েছেন বলেও জানা গেছে।

 

বার্তাবাজার/এসএইচ

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।