পটুয়াখালীতে ৪২ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৪২টি চেক হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে পৌর শহরের ফায়ার সার্ভিস সড়ক সিটি সেন্টার নীচতলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক ও দৈনিক বাংলা BULLETIN পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ এ চেক হস্তান্তর করেন। এসময় ৪২ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে ২১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর কালে সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আশরাফ বলেন,
আওয়ামী লীগের এই সাড়ে চৌদ্দ বছরে যে উন্নয়ন হয়েছে সেরকম উন্নয়ন কেউ করতে পারেনি। বিএনপি শুধু পেট্রোল বোমা মেরে ধ্বংস করতে জানে আর মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে জানে। তারা মানুষের উন্নয়ন নিয়ে কোনদিন ভাবেনি।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সরকার গঠনে সহায়তা করার আহবান জানান তিনি।
উপস্থিত ছিলেন,
পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ ভুঁইয়া, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাসেম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ তালুকদার, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বার্তাবাজার/এম আই




