Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

ভৈরবে জাঁকজমক ভাবে আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সুলাইমানের ৭৪তম জন্মদিন পালন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান উপজেলা শ্রমিক লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সুলাইমানের ৭৪তম শুভ জন্মদিন পালিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় মাঠে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ওই অনুষ্ঠানের মধ্যমনি আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলাইমানকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মো: শেফাত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ দলীয় নেতাকর্মী ও তার শুভাকাঙ্ক্ষী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এছাড়াও ভৈরব মেঘনা ফেরীঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে জন্মদিনের পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাঁর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ ভৈরবের শতশত নেটিজেন। ওইসব পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি মির্জা মো. সুলাইমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। কেউ কেউ আবার প্রিয় নেতার বাড়িতে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান ও কেক কাটেন।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর, ভৈরব পৌর শহরের চন্ডিবের গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পিতা আনোয়ার হোসেন সওদাগর ও মাতা রহিমা বেগম দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেন মির্জা সোলাইমান।

তিনি ভৈরব উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের ভৈরব আসনের প্রথম সদস্য নির্বাচিত হন এবং পরে তিনি প্যানেল চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। এছাড়াও তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ভৈরব হাজী আসমত কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তাছাড়া, তিনি স্বপ্রণোদিত হয়ে ভারত থেকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মির্জা সোলায়মানের পরিবারের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। তৎকালীন সময় বঙ্গবন্ধু কিশোরগঞ্জের হাওর অঞ্চল পরিদর্শনে আসলে মির্জা সোলাইমানের বাড়িতে খাবারের আয়োজন করা হতো। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত ভৈরব মেঘনা রেলওয়ে সেতু পুনঃসংস্কারের পর উদ্বোধনের সময় বঙ্গবন্ধু ভৈরব আসলে তখনও বঙ্গবন্ধু মির্জা বাড়িতেই নেতাকর্মীদের নিয়ে মধ্যহ্নভোজ করেন। মির্জা মো. সুলায়মান বর্তমানে বাংলাদেশ রেলওয়ে হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।