Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

মাছ ব্যবসায়ীদের টাকা হাতিয়ে অষ্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি, গ্রেফতার করলো পুলিশ

পটুয়াখালীর মহিপুর মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছ ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যাওয়া পাইকার নিলয় পারভেজ বাবলু কে মামলা দায়ের এর ২৪ ঘন্টার মাথায় গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর )সকাল ৬ টায় ১০ লক্ষ ৫০ হাজার নগদ টাকাসহ ঢাকার ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানার এসআই রাসেল সরদারের নেতৃত্বাধীন থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ী বাবলু সাতক্ষীরার কলরোয়ার আবজাল হোসেনের ছেলে।

এর আগে মহিপুর মৎস্য বন্দর থেকে মাছ ১৬ জন আড়ৎ মালিকদের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যায় বাবলু। পরে স্থানীয় আড়ত মালিক মিজান প্যাদা বাদি হয়ে (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এমহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম খাঁন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমন্বয়ে তার গতিবিধি এবং অবস্থা সনাক্ত করে আসামিকে গ্রেফতার করা হয়েছে।আসামি বাবলু এখানকার ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল বিমল কৃষ্ণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।