Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

ঢাকা-৩ আসনে জয়ী নসরুল হামিদ বিপু

ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনির সরকার লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৮ ভোট পেয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।

আনিসুর রহমান বলেন, ঢাক-৩ আসনে ১ শ ২৬টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নসরুল হামিদ বিপু। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৩২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৮টি ভোট পেয়েছেন।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির আব্দুস সালাম আম প্রতীক নিয়ে ৬‘শ ৬৮ ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর ডাব প্রতীক নিয়ে ১ হাজার ৬১ ভোট পেয়েছেন, মুক্তিজোটের রমজান ছড়ি প্রতীক নিয়ে ২৪৩ ভোট পেয়েছেন ও স্বতন্ত্র আলী রেজা ট্রাক প্রতীক নিয়ে ১ হাজার ৯‘শ ৫২ ভোট পেয়েছেন।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।