Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। সোমবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে আলোচনা

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনারকে বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের উপর গুরুত্ব

হাইকমিশনার তার মেয়াদে যে সমর্থন ও সহযোগিতা পেয়েছেন তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপদেষ্টা এবং হাইকমিশনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে এ সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করেন।

গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়সমূহ

তারা দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেমন– জনশক্তি রপ্তানি, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

বার্তাবাজার/এসএম২

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।