Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

দুপুরে বিএনপি নেতা আজীবনের জন্য বহিষ্কার, বিকেলেই দলের প্রধান বক্তা!

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বুধবার দুপুরে বহিষ্কার হন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। পরে বিকেলেই দলীয় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন তিনি।

জানা যায়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বুধবার (১১ জুন) পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা বিএনপি।

একই দিন বিকেলে তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

বহিষ্কার হয়েও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে আনোয়ারুল ইসলাম জুম্মা গণমাধ্যমকে বলেন, ‘কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরও অনেক বড় প্রোগ্রাম করেছি।

জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই আছি। আমি জনগণের সঙ্গে আছি।’

সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, আনোয়ারুলকে বহিষ্কারের বিষয়টি তিনি জানতেন না। তাই দলীয় কর্মসূচিতে নেওয়া হয়েছিল।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘এটা রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানে তিনি গিয়ে ঠিক করেননি। কারণ, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তদন্তে সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রোগ্রাম করেছে, তারাও জানে।

তাদের বোঝা উচিত ছিল, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু বহিষ্কৃত নেতাকে সঙ্গে নিয়ে প্রোগ্রাম করে তারা পার্টির সিদ্ধান্তকে অমান্য করেছে।’

রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘গতকাল বিকেলের বিএনপির অনুষ্ঠানের বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম আমাদের অবগত করেছেন। তিনি জানিয়েছেন যে আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে—বিষয়টি তিনি জানতেন না।’

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।