Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

বাংলাদেশে বসবাসরত তিন হাজারের বেশি মানুষ এনসিপির অ্যাকাউন্টে অনুদান পাঠিয়েছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। এই সময়ে বাংলাদেশে বসবাসরত তিন হাজারের বেশি মানুষ এনসিপির অ্যাকাউন্টে অনুদান পাঠিয়েছেন।

এনসিপি ক্রাউডফান্ডিং কার্যক্রমের সূচনা

গত বুধবার (০৪ জুন) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের দলটির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউডফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের পটভূমি

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর থেকে দেশের সর্বস্তরের মানুষ এনসিপিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। যেমনটি করেছিল আন্দোলনে সময়। এরই পরিপ্রেক্ষিতেই অনুদান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রাউডফান্ডিংয়ের অগ্রগতি

বুধবার (১১ জুন) ক্রাউডফান্ডিং কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ।

পোস্টে তিনি লেখেন, ৫ জুন থেকে বাংলাদেশে National Citizen Party- NCP-র ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ঈদের এই সরকারি বন্ধে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম যেখানে বন্ধ, সেখানে বাংলাদেশে বসবাসরত ৩ হাজার ২৬৫ জন নাগরিক সর্বমোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন।

তিনি লেখেন, আমাদের ওয়েবসাইটে ৭ লাখ ৬৬ হাজার টাকা, সিটি ব্যাংকের মাধ্যমে ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার ৫৯৬.৪১ টাকা অনুদান এনসিপি পেয়েছে।

তিনি আরও লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইবোনেরা যোগাযোগ করছেন আমাদের এই ক্রাউড ফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের এই আকুণ্ঠ ভালোবাসার জন্য। খুব শিঘ্রই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারাও আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, যারা এই ব্যস্ত সময়েও আমাদের স্বচ্ছতার রাজনীতির মডেলকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। আশা করছি এখন থেকে আমাদের ওয়েবসাইট donate.ncpbd.org এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সাপোর্ট আমরা পাব। দিনশেষে আপনারা সঙ্গে থাকলে এই তরুণরা কখনো পথ হারাবে না।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।