Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে পৌঁছেছে

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রথম ব্যাচের জ্বালানি নিউক্লিয়ার ফ্রেশ ফুয়েল রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ জ্বালানি এসে পৌঁছায়।

প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ

বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ও পরমাণু বিজ্ঞানী ড. শৌকত আকবর। তিনি বলেন, নিউক্লিয়ার ফ্রেশ ফুয়েল দেশে এসে পৌঁছেছে ৷ আমরা বুঝে পাওয়ার পর বিমানবন্দর থেকে রূপপুরে নেওয়া হবে।

জ্বালানির উৎস

রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন- রোসাটমের জ্বালানি প্রস্তুতকারী কোম্পানি টেভেলের একটি প্রতিষ্ঠান নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্ট (এনসিসিপি) রূপপুরের এই জ্বালানি উৎপাদন করেছে।

পরিবহন নিরাপত্তা

এই জ্বালানি বিমানবন্দর থেকে সড়কপথে পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রকল্প সাইটে নেওয়া হবে। সড়কপথে এটি পরিবহনের সময় ভিভিআইপি সমমানের নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হবে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

আন্তর্জাতিক মানদণ্ড

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জ্বালানি পরিবহনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। এটি আমদানি, পরিবহন, সংরক্ষণ ও ব্যবহার বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইন বা নির্দেশনা পুরোপুরি অনুসরণ করেই সব ধরনের ব্যবস্থা ও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

হস্তান্তরের তারিখ

আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রের এই জ্বালানি হস্তান্তরিত হবে। রূপপুর প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চ্যুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।