Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

নতুন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ

দায়িত্ব নেয়ার পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেধে দেয় বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা

এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নতুন সপ্তাহে যেকোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা পর্যন্ত তোলার সীমা নির্ধারণ করে দিয়েছে।

এর আগে গেল সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা।

আর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেণে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অংশ হিসেবে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়।

এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।