Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

চামড়া শিল্প স্থানান্তরেও সুফল মেলেনি: শ্রম সচিব

পরিবেশ মানদণ্ডের শর্ত পূরণ করতে না পারার কারণেই চামড়া শিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করেও তেমন সুফল মেলেনি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ট্যানারি পরিদর্শন চেকলিস্ট’ বিষয়ে প্রচার কর্মশালায় তিনি এ কথা বলেন।

সচিব বলেন, পরিবেশ রক্ষায় চামড়া শিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয়েছিল। তবে পরিবেশ মানদণ্ডের শর্ত পূরণ করতে না পারার কারণে চামড়া শিল্প স্থানান্তর করেও তেমন সুফল মেলেনি।

গুড ওয়ার্কিং কনডিশনস ইন টয়ানারিস (গোটান) প্রকল্পের আওতায় রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এই কর্মশালার আয়োজন করে।

এসময় তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়া খাতকে বড় রফতানি শিল্প হিসেবে দাঁড় করাতে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ আসে।

এর আগে ২০১৭ সালে বিসিকের নেতৃত্বে হেমায়েতপুরে স্থানান্তর হয় ট্যানারি শিল্প। কিন্তু তখনো শেষ হয়নি সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের (সিইটিপি) কাজ। ফলে সিইটিপি ছাড়াই কাজ শুরু করে ১০০টির বেশি প্রতিষ্ঠান। ট্যানারির দূষিত পানি মিশতে থাকে ধলেশ্বরীতে। নতুন শিল্পনগরীও আগের মতোই দূষণ ছড়াতে থাকে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।