Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

৯৪৫ কোটি টাকা সহায়তা পেল দুর্বল ৪ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে অপেক্ষাকৃত সবল ব্যাংক থেকে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে দুর্বল ৪টি ব্যাংক।

ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখপাত্র জানিয়েছেন—সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকা ধার পেয়েছেন।

আর সিটি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকও ৩০০ কোটি টাকা ধার পেয়েছে।

অপরদিকে, বেঙ্গল কমার্স ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সিটি ব্যাংক থেকে তারল্য সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক।

তবে কত টাকা পেয়েছে সেটা জানাননি মুখপাত্র।

এ ছাড়া, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী তারল্য সহায়তা পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক।

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।