Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

শুল্ক কমলেও উল্টো দাম বেড়েছে চিনির

শুল্ক কমলেও বাজারে উল্টো বেড়েছে চিনির দাম। খোলা ও প্যাকেটজাত উভয় চিনিতেই কমপক্ষে ৩-৫ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, দাম বাড়ায় প্রভাব পড়েছে বিক্রিতে।

চিনির দাম বৃদ্ধি

সম্প্রতি চিনি আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাতে প্রতি কেজি চিনিতে শুল্ক কমেছে অন্তত ১০-১১ টাকা।

দাম বৃদ্ধির কারণ

তবে বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। শুল্ক কমলেও বাজারে বেড়েছে চিনির দাম। খোলা ও প্যাকেটজাত চিনিতে কেজিপ্রতি বেড়েছে ৩-৫ টাকা। খুচরা পর্যায়ে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১৩০-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। চার-পাঁচ দিন আগেও চিনির দাম ছিল ১২৫-১৩০ টাকা। আর প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

ভোক্তাদের অসন্তোষ

অদিকে শুল্ক কমানোর প্রভাব বাজারে না পড়ায় অসন্তুষ্ট ভোক্তারা। আর চিনির দাম বাড়ার পেছনে পাইকারি বিক্রেতারা দায় দিচ্ছেন সরবরাহ ঘাটতির উপর।

ব্রয়লার ও সোনালি মুরগির দাম বৃদ্ধি

এদিকে বাজারে নতুন করে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ৩-৪ দিনের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বেড়ে রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। আর সোনালির বিক্রি ঠেকেছে ৩২০ টাকা পর্যন্ত।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।