Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত : গভর্নর

ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। গভর্নর বলেন, তাদের (নগদের) ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রক্রিয়া পুনরায় রিভিউ (পর্যালোচনা) করা হবে। রিভিউ অনুযায়ী যদি তারা যোগ্য হয়, তাহলে পুনরায় তারা লাইসেন্স পাবে। নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) পরিষেবা ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়, এটাকে আরও শক্তিশালী করব।

তিনি বলেন, যেহেতু নগদ প্রচার করত তারা ডাক বিভাগের প্রতিষ্ঠান, সেজন্য আমরা এ প্রতিষ্ঠানকে ডাক বিভাগের অধীনে নিয়েছি। আমরা এ প্রতিষ্ঠানের জন্য বিকাশ (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস)- এর মতো শক্তিশালী কাঠামো তৈরি করতে কাজ করব। নগদের অর্থ পাচার ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে নিরীক্ষা করা হবে বলেও জানান আহসান এইচ মনসুর।

এর আগে গতকাল বুধবার (২১ আগস্ট) নগদ-এর প্রশাসক হিসেবে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

পাশাপাশি, চলতি বছরের ৩ জুন বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ ডিজিটাল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৩ জুন থেকে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’-কে তপশিলি ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

আরেকটি বিষয় হলো, ২০২০ সালে নগদ সর্বপ্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।