Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

১০ লাখ পোশাক শ্রমিক টিসিবি পণ্য পাবেন : অর্থ উপদেষ্টা

কার্ডধারী ১ কোটি পরিবারের বাইরে ১০ লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

পোশাক শ্রমিকদের জন্য টিসিবি পণ্য সরবরাহ

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এর আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বৈঠকে পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক। শুধু গার্মেন্টস না, অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখব। আপাতত আমরা গার্মেন্টসে দেওয়ার অনুমোদন দিয়েছি। তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে।

টিসিবি কার্ড কার্যক্রম

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের ডিও’র ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গি, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ ঢাকার সন্নিকটের শিল্পগুলোর গার্মেন্টস শ্রমিকদের মাঝে টিসিবির নির্ধারিত পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে ফ্যামিলি কার্ড চালু করেছে টিসিবি। এই কার্ডধারী ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি দিচ্ছে সরকার। এবার ১০ লাখ পোশাক শ্রমিককে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।