Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

সব জিনিসের দাম একত্রে কমবে, এটা আশা করি না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোন দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না। চালের দাম অনেক বেড়ে গেছে

মনে হচ্ছে যেন চালের দাম এক হাজার টাকা হয়ে গেছে। তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি।’

কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে আজ রোববার এ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে চালের দাম প্রসঙ্গে এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা (সাংবাদিক) একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সবই খারাপ, সবই ভালো। এমনভাব, মনে হয় যেন বাংলাদেশ বলে দেশই নাই। এই হচ্ছে না, ওই হচ্ছে না। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো। ১০০–এর মধ্যে আজকে ৭০ পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে, ১০০–এর মধ্যে কেন ৭০ পেলে, ১০০ পেলে না কেন? এ রকম আচরণ করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। আমি অনেক গালমন্দ খাচ্ছি। ভ্যাট বাড়ালাম কেন…। ভেতরের কাহিনি কী, সেটা আমরা সব সময় বলি না। অতএব, ভালো কাজে একটি উৎসাহ দিতে হয়। খারাপ কাজের জন্য ভর্ৎসনা করেন, কিন্তু ভালো কাজের জন্য একটু হলেও উৎসাহ দেন। সমালোচনার দরকার আছে।’

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।